মালদা

অবৈধ ভাবে মদ বিক্রীর অভিযোগে ধৃত দুই

অবৈধ ভাবে মদ বিক্রীর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

        জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় গোলাপগঞ্জ মোড় এলাকায়। সেখানে অবৈধ ভাবে মদ বিক্রী করার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় ১১০ বোতল দেশি বিদেশি মদ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনায় ধৃত ওই দুইজনের নাম সুকুমার মণ্ডল (২৯), ও ফিরোজ সেখ (৩০), এদের বাড়ি কালিয়াচকের আলিপুর ও মোজমপুর এলাকায়। মঙ্গলবার ধৃত দুইজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ogclfhimYlA